সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক


মো:সোহেল রানা

eshomoy.com || 2024-08-17
সাবেক পানিসম্পদ মন্ত্রী   রমেশ চন্দ্র সেনকে আটক
সাবেক পানিসম্পদ মন্ত্রী


ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্যও সাবেক পানিসম্পদ মন্ত্রী  রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০: ৪৫ মিনিটে  রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করে  ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সাংসদ রমেশ চন্দ্র সেনের পারিবার  ও স্থানীয়  একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। পরবর্তীতে ঠাকুরগাঁও থেকে  ঢাকায় নেওয়া হয়েছে। 

আটক রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন বলেন, আনুমানিক ১০ টা ৪০ মিনিটে প্রথমে ৪/৫ জন লোক এসে উনাকে( রমেশ চন্দ্র সেন) আমাদের সাথে যেতে হবে, এসময় অঞ্জলি রানী সেন বলেন কেন নিয়ে যাবে সে তো কোন অন্যায় করেনি। তিনি আরও বলেন আমি তাদেরকে অনুরোধ করছি যে উনি (রমেশ চন্দ্র সেন) অসুস্থ তিনি হাঁটতেও পারেন না, তাকে নিয়ে যাবে না। তারপরও কোন কথা শুনেনি এবং ঔষধ খেতে দেয়নি, পাঞ্জাবিটাও পরতে দেয়নি। যাওয়ার সময় শুধু বলছে টেনশন করবেন না আধাঘন্টা পরে দিয়ে যাব।

অঞ্জলি রানী সেন বলেন এসময়  রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে ছিলেন।

ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কোনো দল গত রাতে  কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি। সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এখন কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন ঠাকুরগাঁও সদর থানা পর্যন্ত গিয়েছি তারপর রমেশ চন্দ্র সেনকে কোথায় নিয়ে গেছে তা জানি না।তবে কী কারণে আটক করা হয়েছে সেই বিষয় জানতে চাইলে তিনি বলেন সেটা আমি জানি না।