মুসলিম জাহানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা বিশ্বের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগিসংগঠনের নেতৃবৃন্দ ও নারগুন ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারগুণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেরেকুল ইসলাম।
ঈদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বানীতে তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি এই প্রার্থনা করি। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।