সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

অন্যরকম বদলিজনিত বিদায় সংবর্ধনা পেলেন শিক্ষক ফজলুল হক


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-06-19
অন্যরকম বদলিজনিত বিদায় সংবর্ধনা পেলেন শিক্ষক ফজলুল হক

দীর্ঘ ২৫ বছরেরও বেশী সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ৮১ নং কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন শিক্ষক ফজলুল হক। গত ১৫ জুন  ছিল তার কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার শেষ কর্মদিবস। এদিন প্রিয় শিক্ষককে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থীরা।

শিক্ষকতার জীবন শুরু হয় এই বিদ্যালয় থেকেই। এরপর একে একে কেটে গেছে প্রায় ২৫বছর। শুরুর দিক থেকেই গণিত বিষয়ে ও ধর্ম বিষয়ে পাঠদান করতেন তিনি। শিক্ষার্থীদের কাছে তার পরিচয় ছিল 'অঙ্কের স্যার' হিসেবেই।

শিক্ষকতা জীবনের বদলিজনিত কর্মস্থলের সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদায়ী শেষ কর্ম দিবসের শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক সম্মাননা । শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন তার শিষ্যরা।

অনুষ্ঠানে কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ারেসুল হক আনোয়ার বলেন, যেকোনো বিদায় বেদনার, কষ্টের।ফজলুল হক স্যারের মতো শিক্ষক এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। তার অনুপস্থিতিতে এ বিদ্যালয় তার শুন্যতা অনুভব করবে। আমি তার বদলিজনিত বিদায়ে জীবনের মঙ্গল কামনা করি। আর এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের  ধন্যবাদ জানাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন  বলেন, আজ সত্যিই আমাদের জন্য বেদনার দিন, মন খারাপের দিন।ফজলুল স্যারকে আর কোনোদিন ক্লাসে পাব না ভাবতেই খারাপ লাগছে। সহকর্মী হিসেবে তার কাছে অনেক কিছু শিখেছি, অনেক সহযোগিতা পেয়েছি। তার ন্যায়পরায়নতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। ৩০টি ব্যাচের শিক্ষার্থীদের তিনি নিজে তৈরি করেছেন যাদের অনেকে দেশসেরা বিদ্যাপীঠে অধ্যয়ন করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিজ সন্তানদেরকে যেভাবে মানুষ করেছেন, তেমনি করে ছাত্র-ছাত্রীদেরকেও তিনি যোগ্য করে গড়ে তুলেছেন। তার বদলিজনিত জীবনের মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ