সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির মামলায় বাদী পক্ষকে ঠেকাতে আসামি পক্ষের হয়রানি মূলক মামলা


ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-07-01
ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির মামলায় বাদী পক্ষকে ঠেকাতে আসামি পক্ষের হয়রানি মূলক মামলা

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির মামলায় নিজেকে বাঁচাতে ও বাদী পক্ষকে ঠেকাতে বিজ্ঞ আদালতে ভুক্তোভুগীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে আসামি পক্ষ। এতে সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তোভোগী নয়ন (রনি)।

গত ৯ জুন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজন কে রেখে বিজ্ঞ আদালতে নয়ন রনি একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। এর‌ই জের ধরে গত ২৬ জুন মামলার ৪ নাম্বার আসামি জগ বর্মন নয়ন রনির নামে পাল্টা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে।

মামলার বিবরণে জানা যায়, নয়ন একটি এনজিওতে চাকরি করে। প্রতিদিনের ন্যায় কাজ সেরে নয়ন খাওয়া-দাওয়া করে বাড়িতে এসে ঘুমালে উল্লেখিত আসামিরা মোটরসাইকেল যোগে ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে এবং পরিবারের লোকদের ভয়-ভীতি দেখায়। পরে ঠাকুরগাঁও সদর থানা মামলা দায়ের করতে গেলে থানার ওসি বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে বিজ্ঞ আদালতে মামলা করেন তিনি। এই মামলার জের ধরে গত ২৬ জুন মামলার ৪ নাম্বার জগ বর্মন ভুক্তোভুগী রনির নামে ভয়ভীতি দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও নগদ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় মর্মে মামলা করে।

ভুক্তভোগী নয়ন রনি জানান, আমার নামে যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মামলা করে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।যা ইতোমধ্যে আমার মামলার সাক্ষী সহ এলাকার সকলেই জানে। পক্ষান্তরে আসামিরা মারপিট করে আমার কাছে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এই ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য আমি আদালতের দ্বারস্থ হলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দেয়। এই মামলা থেকে বাঁচার জন্য আমার করা মামলার ৪ নাম্বার আসামি জগ আবার আমার নামে পাল্টা মামলা দেয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।