সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘কারফিউ’


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-29
কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘কারফিউ’
সংগৃহিত ছবি

দেশজুড়ে কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে ‘কারফিউ’। গত ২২ জুলাই সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওই শিশুর জন্ম হয়


রোববার (২৮ জুলাই) নবজাতকের বাবা রহিম শুভ বলেন, গত ২২ জুলাই ঠাকুরগাঁওয়ে ছিল কঠোর কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হতে পারছিল না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই তখন রাস্তায় ৫ বার সেনা সদস্যরা আমাদের থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। সবশেষে আমাদের ক্লিনিকে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে আমার বাসার অন্য সদস্য কেউ সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি। এতে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম। তাই আমি সময় মিলিয়ে আমার ছেলের নাম  ‘কারফিউ’ রেখেছি।


নবজাতকের মা ইফতি আক্তার বলেন, এটা আমার প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই আমার স্বামী যে নামটি রেখেছেন সেটাতে আমার সম্মতি রয়েছে।



ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার লাবনী বসাক বলেন, পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহীতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ছিলাম। সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। মা ও শিশু সুস্থ ছিল।