সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

শেখ হাসিনার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-08-22
শেখ হাসিনার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সারাদেশের কর্মসূচি হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,  

জেলা যুবদলের সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লা আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সহ সভাপতি আলি বখতিয়ার উজ্জ্বল, আবু হানিফ মুক্তা,

সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ হেলাল, জাহিদুর রহমান জাহিদ, পৌর যুবদলের সভাপতি মনিরুজ্জামান লিটন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনসহ দলটির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।