সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ১৭০ বোতল ফেন্সিডিল সহ ৫জন আটক


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-06-22
ঠাকুরগাঁওয়ে ১৭০ বোতল ফেন্সিডিল সহ ৫জন আটক

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন থানায় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ফেনসিডিল সহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ২১ জুন রাতভর ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানাধীন দৌলতপুর ইউপির অন্তর্গত বাঁশগাড়া গ্রামস্থ সন্দেহভাজন ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৪) পিতা মৃত: আব্দুল করিম, গ্রাম দৌলতপুর থানা পীরগঞ্জ ও জেলা ঠাকুরগাঁও এর দেহ তল্লাশি করে ১৪৪ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে বালিয়াডাঙ্গী বাজার হতে বালিয়া বাজারগামী পাকা রাস্তার সর্ব মংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন মোঃ সোহেল (৩০) পিতা আবুল কালাম, গ্রাম সর্ব মংগলা, থানা বালিয়াডাংগী ও জেলা ঠাকুরগাঁও এর নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে জামালপুর ইউপির অন্তর্গত শিববাড়ী এলাকার একটি মিল চাতাল এর সামনে ১২ বোতল ফেন্সিডিল‌ সহ‌ মোঃ মেহেল ওরফে মেহেদী (২০) পিতা মোঃ হাবিবুর রহমান এবং মোঃ সালাউদ্দীন (১৯) পিতা মোঃ রফিকুল ইসলাম কে আটক করে। তাদের উভয়ের বাড়ি পশ্চিম পারপুগী উত্তরপাড়া। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পৌরসভার ৭ নং ওয়ার্ড বাঁশবাড়ি গ্রামস্থ রানীশংকৈল শান্তির মোড় হতে ৪ বোতল ফেন্সিডিল মোহাম্মদ রবিউল ইসলাম (২২) পিতা মো: আজগর আলী, গ্রাম দলগাঁও (হরিপুর) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। যে কোন অপরাধে জেলা পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানান।