ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চেয়ারম্যান মো:ফজলুল হক।
ইউনিয়ন বাসি সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ফজলুল হক বলেন, ‘পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন, ‘ ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযাহা খুশি ভাগাভাগি করে নিই।